মূল কনটেন্টে যান
আত্মার নকশানমুনা প্রিভিউ

আত্মার নকশা

সুফি সেন্টার

লেখক: খাজা ওসমান ফারুকী

প্রকাশক: সুফি সেন্টার

ক্যাটাগরি: আধ্যাত্মিকতা ও সুফিবাদ

ISBN: 9789843581617

স্টক: 2000


৳270.00

৳375.00
(0 রিভিউ)

এখন 92 জন দেখছেন

  • মানব চেতনার রহস্যময় মানচিত্র

1
বিবরণ

বিস্তারিত

■ আত্মার নকশা ■
 

মানব চেতনার রহস্যের মানচিত্র

আধুনিক সভ্যতার কোলাহল, প্রযুক্তির অবিরাম শব্দ, জাগতিক তথ্যের স্রোত, স্ক্রিনের আলোর নিদ্রাহীন রাত আর মনোবিজ্ঞানের ভাষায় মানসিক ওভারলোড—এই সবকিছুর চাপের ভেতর দিয়ে আমাদের মন ও রূহের ধীরে ধীরে অবসন্ন হয়ে পড়ে। নিঃসঙ্গতায়ও বলতে—মানুষের মস্তিষ্ক দিনে হাজার হাজার তথ্য প্রক্রিয়াজাত করে; এই অবিরাম উত্তেজনা, কাজের চাপ ও বিশ্রামহীন মস্তিষ্ককে ক্লান্ত করে তোলে, মনোযোগ ভেঙে দেয়, হৃদয়কে অস্থির করে। কিন্তু সুফি দৃষ্টিতে বিষয়টি আরও গভীর—যেখানে নফসের বিক্ষেপ, মানসিক ব্যস্ততা ও অন্তহীন ভোগলালসা মানুষকে তার আপন সত্তা থেকে দূরে সরিয়ে দেয়। সুফি তত্ত্বে নফস মানুষের অন্তর্লৌকিক এক গভীর পর্দা—যা একদিকে আলো, অন্যদিকে অন্ধকারের উৎস। এটি নিজস্ব খাম-প্রবণতার জীবনশক্তি নয়; বরং সমগ্র মানব-চেতনার কেন্দ্র, যেখানে মিলিত হয় কামনা ও সংযম, পাপের টান ও পবিত্রতার আহ্বান, ইহজাগতিক প্রবণতা ও আধ্যাত্মিক আরোহণ।

আজকের পৃথিবীতে আমরা এক অদ্ভুত দ্বন্দ্বের মধ্যে বাস করছি। অগণিত সুবিধা, অসংখ্য সুযোগ, প্রযুক্তির বিস্ময়—সবকিছু হাতের মুঠোয়। তবুও মানুষের অন্তরে অস্থিরতা, শূন্যতা ও অসন্তুষ্টির আগুন ক্রমেই বাড়ছে। আনন্দের জন্য ছুটে চলা, তাৎক্ষণিক সুখ বা ভোগের মুহূর্তগুলো যেন বালুর বাঁধের মতো ভেঙে যায়। সুফি সাধকেরা বলেন—এই ক্ষুধা আসলে আত্মার ক্ষুধা। যখন মানুষ আল্লাহকে ভুলে যায়, তাঁর অনন্ত দয়া ও প্রেমের প্রতি চোখ বন্ধ করে, তখন তার অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। আধ্যাত্মিকতার ভাষা মানুষকে নিজের কেন্দ্র করে তোলে, অথচ এর ফলে মানুষের ভেতর ফাঁপা এক শূন্যতা তৈরি হয়। মানুষ দেহকে চেনে, মনকে বোঝে, কিন্তু আত্মা? তার প্রকৃত পরিচয় তো এটাই—যা সে জানে না, অথচ সারাক্ষণ বয়ে বেড়ায়। আজ যখন মানুষ মহাকাশ জয় করেছে, তখনও নিজের হৃদয়ঘরের দরজা খোলেনি।

মানবজীবনের গভীরে লুকানো আছে এক বিস্মৃত মহাবিশ্ব। আমাদের চোখ যে জগতকে দেখে, সেটি কেবল বাহ্যিক পর্দা; অথচ অন্তরে, হৃদয়ের নিঃস্তব্ধতার ভেতর, রয়েছে এক অনাবিষ্কৃত জগৎ—যার নাম আত্মা। আত্মার নকশা সেই অদৃশ্য জগতের মানচিত্র, যা মানুষকে তার অস্তিত্বের প্রকৃত উৎসের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চায়।

মানুষের মস্তিষ্ক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অসংখ্য প্রশ্ন ঘুরপাক খায়—আমি কে? আমার অস্তিত্বের উদ্দেশ্য কী? এই মহাবিশ্ব কেন সৃষ্টি হলো? এই প্রশ্নগুলো কখনো জাগতিক জিজ্ঞাসা, কখনো দার্শনিক অনুসন্ধান, আবার কখনো নিঃশব্দ রাতের গভীরতায় একা বসে থাকা মানুষের হৃদয়ের গোপন স্বর। দর্শনের

  • মানব চেতনার রহস্যময় মানচিত্র

পাঠকেরা একত্রে কিনে থাকেন

সুফিনামা

সুফিনামা

৳550.00৳418.00

মোট মূল্য: ৳1186.00

সেভ ৳339.00

সম্পর্কিত বই

আরও বই →