মূল কনটেন্টে যান
সুফি সাইকোলজিনমুনা প্রিভিউ

সুফি সাইকোলজি

সুফি সেন্টার

লেখক: খাজা ওসমান ফারুকী

প্রকাশক: সুফি সেন্টার

ক্যাটাগরি: আধ্যাত্মিকতা ও সুফিবাদ

ISBN: 978-984-29595-3-0

স্টক: 7000


৳498.00

৳600.00
(0 রিভিউ)

এখন 94 জন দেখছেন

  • মানসিক স্বাস্থ্য, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক মনস্তত্ত্ব

1
বিবরণ

বিস্তারিত

মনের ভেতর আরেকটি দরজা
 

রবীন্দ্রনাথ লিখেছিলেন,
“আপনাকে এই জানা আমার ফুরাবে না/ এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা।”

মানুষের নিজের সম্পর্কে জানার যাত্রা চেনাই—নিজেকে জানতে জানতেই স্রষ্টাকে জানা। আমরা পৃথিবীর খবর রাখি, মহাকাশের খবর রাখি, ইন্টারনেটের অসীম জগতের খবর রাখি-কিন্তু নিজের মনের খবর কতটুকু রাখি?
প্রশ্নটা সহজ। উত্তরটা সহজ নয়।

একজন মানসিক স্বাস্থ্যের সামান্য কর্মী হিসেবে আমি প্রতিদিন মানুষের গল্প শুনি। কেউ উদ্বেগে ঘুমাতে পারেন না, কেউ হতাশার অন্ধকারে ডুবে আছেন, কেউ সবকিছু পেয়েও এক অদ্ভুত শূন্যতায় ভুগছেন। অনেক সময় মনে হয়, আধুনিক মানুষ যেন সবকিছুর সঙ্গে যুক্ত থেকেও নিজের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চারপাশে এত শব্দ, অথচ ভেতরে গভীর নীরবতা। এত যোগাযোগ, অথচ এত একাকীত্ব।
ঠিক এই জায়গাতেই ‘আত্মা ও মনের সম্পর্ক’ নিয়ে এক আলাপ সামনে দাঁড়ায়।

বইটি পড়তে পড়তে আমার মনে হয়েছে, এটি কোনো সাধারণ মনোবিজ্ঞানের বই নয়। আবার এটি শুধুই আধ্যাত্মিকতার বইও নয়। বরং দুই জগতের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক সেতু। এক পাশে আধুনিক মনোবিজ্ঞান, নিউরোসায়েন্স, কগনিটিভ থেরাপি; অন্য পাশে তাসাউফ, তাফাক্কুর, আত্মশুদ্ধি ও হৃদয়ের জগৎ। লেখক যেন ধীরে ধীরে আমাদের হাত ধরে এই দুই তীরের মধ্যে চলাচল করতে শেখান। সাধারণত স্পিরিচুয়ালিটি নিয়ে লেখা অনেক বই হয় কেবল ধর্মীয় উপদেশে সীমাবদ্ধ থাকে, অথবা মনোবিজ্ঞানের বইগুলো মানুষের অন্তরের অভিজ্ঞতাকে উপেক্ষা করে। “সুফি সাইকোলজি” এই দুই মেরুর মাঝখানে দাঁড়িয়ে কথা বলেছে।

এই বইটির একটি বড় শক্তি হলো, এটি কঠিন বিষয়কে সহজ করে বলে। পাঠককে ভয় দেখায় না, বরং কৌতূহলী করে তোলে।

বইয়ের শুরুতেই লেখক এমন এক বাস্তবতার কথামুখী দাঁড় করান, যা আমরা প্রতিদিন দেখি কিন্তু খেয়াল করি না। আমরা এখন এমন এক যুগে বাস করি, যেখানে ফোন আমাদের স্মৃতি ধরে রাখে, গুগল আমাদের জ্ঞান ধরে রাখে, আর সোশ্যাল মিডিয়া আমাদের মনোযোগ ধরে রাখে। ফলে ধীরে ধীরে আমরা নিজেদের ভেতরের জগতকে হারিয়ে ফেলছি।

একটি জায়গায় লেখক উল্লেখ করেছেন, মানুষ তার শৈশবের বাসার ফোন নম্বর মনে রাখতে পারে, কিন্তু বর্তমানে সবচেয়ে কাছের মানুষের ফোন নম্বর মনে রাখতে পারে না। এই ছোট উদাহরণটি যেন পুরো যুগের প্রতিচ্ছবি। এই যে মনের একটা বড় অংশ আমরা ‘আউটসোর্স’ করে দিয়েছি, এর ফলে আমাদের মনের ভেতরে যে আসল সম্পদ বা ‘গুরুত্বপূর্ণ ফিল’, তা আমরা হারিয়ে ফেলেছি। লেখক একে বলেছেন ‘পরজীবী নিঃশব্দতা’। আমরা তথ্যের ভাণ্ডারে বাস করছি, কিন্তু প্রজ্ঞার অভাবে ভুগছি। আমরা সংযুক্ত, কিন্তু সংবেদনশীল নই। আমরা ব্যস্ত, কিন্তু সচেতন নই।

এই বইটি সেই হারিয়ে যাওয়া সচেতনতার খোঁজ করে।

  • মানসিক স্বাস্থ্য, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক মনস্তত্ত্ব

পাঠকেরা একত্রে কিনে থাকেন

সুফিনামা

সুফিনামা

৳550.00৳418.00

মোট মূল্য: ৳1334.00

সেভ ৳366.00

সম্পর্কিত বই

আরও বই →